প্রধান শিক্ষকের বাণী

মোহাম্মদ আমিনুর রহমান

21 শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় তথা Global race  এ পিছিয়ে পড়া একটি দেশকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে যেটি দরকার তাহলো জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটানো।এই শতাব্দির মাঝামাঝিতে ঘটতে যাচ্ছে রোবট বিপ্লব।  ফলশ্রুতিতে কোটি কোটি বাংলাদেশী শ্রমিক বহিঃবিশ্বে নিজেদের কর্ম হারাবে।

 সেই উপলব্দি থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গোলাইডাঙ্গা গ্রামে ‍সু-প্রতিষ্ঠিত গোলাইাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠা একজন মানুষ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার একজন সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ব্যাপক প্রয়াস মনে লালন করি।

2019-20  শিক্ষাবর্ষকে প্রাথমিক লক্ষ ধরে, বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের পদক্ষেপ গ্রহণ করেছি। এই  পরিবর্তনের তত্ত্ববধায়ক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. সাথাওয়াৎ হোসাইন , আমার সহকর্মী এবং এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গসহ বিশ্ববাসীর শুভ কামনা  করি 

 

    মোঃ আমিনুর রহমান 

       প্রধান শিক্ষক 

  গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয় 

    সিংগাইর , মানিকগঞ্জ


Tutorial

Class Eight

Class Nine

Class Ten

বই

দর্শক